খবর লাইভ : প্রকাশ্যে পাকিস্তানপন্থীদের এনকাউন্টার করার হুমকি দেন। এরজেরে নির্বাচন কমিশনের রোষানলে পড়লেন বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা। সোমবার কমিশনের পক্ষ থেকে তাঁকে শো-কজ নোটিশ পাঠিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে জবাব তলব করা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে ধ্রুব সাহার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হতে পারে বলে নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন।
ঘটনার সূত্রপাত রবিবার। নানুরের বাসাপাড়ায় দাঁড়িয়ে তৃণমূল নেতা শেখ আলমের করা এক মন্তব্যের জবাব দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা। তিনি হুঙ্কার ছাড়েন, ‘তৃণমূল শাসনে যা খুশি বলেও পার পেয়ে যাওয়া যায়। ওঁরা ভারতকে পাকিস্তান বানানোর কথা বলে, কিন্তু কোনও শাস্তি হয় না। কিন্তু বিজেপি শাসনে তা হবে না। আগামী ২ মে রাজ্যে বিজেপির সরকার গঠনের পরে কেউ যদি ‘পাকিস্তান গড়ব’ বলেন তাহলে তাঁকে এনকাউন্টার করা হবে। যেমন উত্তরপ্রদেশে এনকাউন্টার করা হয়, তেমনই এখানেও দেশবিরোধীদের সরাসরি এনকাউন্টার করবে। অনেক গুণ্ডা-মাস্তান এনকাউন্টারের ভয়ে কাঁপছে। প্রাণে বাঁচতে নিজের বাড়ির দেওয়ালে লিখেছে, ‘আমি আর অত্যাচার করব না, সন্ত্রাস করব না’। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে এখানেও তেমনভাবে বুকে লিখে ঘুরে বেড়াতে হবে, ‘আমি পাকিস্তান বানাব বলব না’। না হলে এখানেও এনকাউন্টার করা হবে।’ বাসাপাড়ায় বীরভূম জেলা বিজেপি সভাপতির হুমকি মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…