খবর লাইভ : কোভিডের টিকার ব্যাপারে বয়স সম্পর্কিত সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই সঙ্গে গণহারে টিকাকরণের চালাতে নন-মেডিকেল সুযোগ-সুবিধার বন্দোবস্তের দাবি তুলেছেন তিনি। দেশে সংক্রমণের হার যখন আশঙ্কাজনক ভাবে বাড়তে শুরু করেছে দ্বিতীয় ঢেউয়ে তখনই এই চিঠি দিলেন কেজরিওয়াল।
কেজরিওয়াল জানান, যদি কেন্দ্রীয় শর্তাবলীতে ছাড় দেওয়া হয় তাহলে ৩ মাসের মধ্যে রাজ্যের সমস্ত নাগরিককে টিকে দিতে পারে দিল্লি সরকার। সূত্রের খবর, কেজরিওয়াল ওই চিঠিতে লিখেছেন,”করোনার বিরুদ্ধে লড়াইয়ে দিল্লি সরকারের সঙ্গে প্রতিটি পদক্ষেপে সহযোগিতা করেছে কেন্দ্র। আমার আশা যে, আপনি এই বিষয়গুলিকে বিবেচনা করে দেখবেন যাতে আরও কার্যকরীভাবে করোনার বিরুদ্ধে লড়াই করা যায়।” গতকাল রেকর্ড ৪০৩৩ নতুন রোগী ধরা পড়েছে দিল্লিতে এবং মৃত্যু হয়েছে ২১ জনের। এর ফলে গড় পরিসংখ্যান ৬৭৬৪১৪ জন করোনায় আক্রান্ত ও প্রাণ হারিয়েছ ১১০৮১ জন। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন, চিকিৎসকদের মত অনুযায়ী, এই ঢেউ ততটা গুরুতর নয়, তবে এটা দ্রুত ছড়ায়। ২-৩ জন করে নিয়ে বিভিন্ন এলাকায় ক্ষুদ্র কনটেইনমেন্ট জোন বানাতে চলেছে সরকার। পাশাপাশি তিনি আবেদন জানিয়েছেন,”যারা কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন তারা অনুগ্রহ করে প্লাজমা দান করুন।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…