খবর লাইভ : নিজেকে নিজেই টেক্কা দিচ্ছে করোনা সংক্রমণ। ছ’মাস পরে নয়া রেকর্ড। গোটা দেশে আক্রান্তের সংখ্যা ৮৯,০৩০ জন। ২০২০’ র সেপ্টেম্বরের পর যা সর্বাধিক। সবচেয়ে বেহাল অবস্থা মহারাষ্ট্রের। একই অবস্থা দিল্লি, তামিলনাড়ু, কেরল, ছত্রিশগড় ও গুজরাতের। পিছিয়ে নেই বাংলাও। দিল্লি এই মুহূর্তে লকডাউনের কথা না ভাবলেও, লকডাউনের ওয়ার্নিং দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
যেভাবে বাড়ছে করোনা গ্রাফ, তাতে কি ফের লকডাউনের দিকে এগোচ্ছে কয়েকটি রাজ্য? লকডাউনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব সেই সম্ভাবনা উড়িয়ে দিতে নারাজ। দুদিন দেখে ফের লকডাউনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই দুদিনের মধ্যে সমাধান খোঁজার চেষ্টা করা হবে। না পেলে সরাসরি লকডাউন। করোনা সংক্রমনের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে অর্থনীতি না স্বাস্থ্য, কাকে প্রাধান্য দেবে সরকার তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে প্রশাসন।
তবে দুদিন প্রশাসনের বিভিন্ন মহলের সঙ্গে আলোচনায় কোনও রাস্তা না বেরোলে, ফের লকডাউনের পথে হাঁটতে চলেছে মহারাষ্ট্র। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, ‘ভ্যাকসিন নিলেই আপনি নিরাপদ নন। ভ্যাকসিন হল ছাতার মতো। বৃষ্টি আটকাতে পারে। করোনা ঝড় সামাল দেওয়ার ক্ষমতা যে ভ্যাকসিনের নেই, সেটা বুঝতে হবে। লকডাউনের ক্ষয়ক্ষতি আমি জানি। কিন্তু মানুষের জীবন বাঁচানো বেশি দরকার।’ এমনিতেই মুম্বইয়ে বিভিন্ন এলাকায় নাইট কারফিউ জারি হয়েছে। আজ থেকে মিনি লকডাউন শুরু হচ্ছে পুনেতে। এক সপ্তাহের জন্য সন্ধে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলবে কারফিউ। অন্যদিকে কেরল, পঞ্জাব, কর্ণাটক, ছত্রিশগড়ের মত দিল্লিতেও বাড়ছে সংক্রমণ। পরিস্থিতিকে ‘চতুর্থ ঝড়’ বলে মেনে নিলেও এখনই উদ্বিগ্ন নন বলেও জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
অন্যদিকে ভোটের জন্য ব্যস্ত বাংলা। সেই ফাঁকে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। বাংলাতে একদিনে আক্রান্তের সংখ্যা ১৭৩৩। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে। ডিসেম্বরের চেয়ে কেস পজিটিভিটি রেট বা সিপিআর বেশি হওয়া স্বাভাবিক। স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, বাড়ি বাড়ি ফের সার্ভের কাজে লাগানো হচ্ছে আশা কর্মীদের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…