খবর লাইভ : লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা গ্রাফ। রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১৭৩৩। করোনার গ্রাফ যেভাবে বাড়ছে, তাতে মানুষের মনে আতঙ্ক ছড়ানো যথেষ্ট। এই পরিস্থিতিতে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির সঙ্গে বৈঠক করলেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা।
রাতারাতি গোটা দেশে লকডাউন করা সম্ভব নয়। কারণ গত বছরের লকডাউনের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনা দেশবাসী। দম বন্ধ হয়ে যাওয়া অর্থনীতি সবেমাত্র শ্বাস নিতে শুরু করেছে। তারই মধ্যে আবার শুরু হয়েছে করোনার চোখরাঙানি। এই অবস্থায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন রাজীব গৌবা। কী ধরনের পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে? সরকারি সূত্রে খবর, গৌবার মৌখিক পরামর্শ আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রেখে লড়াই করার।
পাশাপাশি তিনি বলেছেন, গতবারের মতো যুদ্ধকালীন তৎপরতায় করোনা পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি হতে হবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, গতবছরের থেকে চলতি বছরের করোনা প্রকোপ আরও ভয়াবহ। একথা বৈঠকে নিজেও মেনে নিয়েছেন গৌবা। বাংলা সহ যে রাজ্যগুলিতে বিধানসভা ভোট রয়েছে, সেখানে করোনা প্রতিষেধক নিয়মাবলী অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন গৌবা। তিনি বলেন, করোনার ঢেউ সামাল দেওয়ার জন্য পাঁচটি পন্থা অবলম্বন করতে হবে। এর মধ্যে থাকছে করোনা পরীক্ষার পরিমাণ বৃদ্ধি, করোনা প্রভাবিত এলাকায় কড়া কনটেইনমেন্ট জোনের ব্যবস্থা, কন্ট্রাক্ট ট্রেসিং, আইসোলেশন এর ব্যবস্থা এবং করোনার লক্ষণ দেখা দেওয়া মাত্রই ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন গৌবা
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…