Categories: State

লাইনে কাজ করার সময় তিন রেলকর্মীকে পিষে দিল ফলকনুমা এক্সপ্রেস

খবর লাইভ : লাইনে কাজ করতে গিয়ে মর্মান্তিক ঘটনা। তিন রেলকর্মীকে পিষে দিল ফলকনুমা এক্সপ্রেস। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ওই তিন কর্মী। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন একজন। খড়্গপুর ডিভিশনে ডুয়া ও বালিচক স্টেশনের মাঝের ঘটনা।

রেল সূত্রে খবর, মৃত তিনজনই গ্যাংম্যান। সকালে রেললাইনে কাজ করছিলেন তাঁরা। সকাল ১০ টা নাগাদ ওই লাইনে চলে আসে হাওড়া- ফলকনুমা এক্সপ্রেস। এক ঝটকায় পিষে দিয়ে বেরিয়ে যায় বাপি নায়েক, মানিক মণ্ডল ও নৃপেন পালকে। বরাতজোরে বেঁচে গিয়েছেন কিষাণ বেসরা নামে এক কর্মী। যদিও গুরুতর আহত হয়েছেন তিনি। খড়্গপুর রেল হাসপাতালে চিকিৎসাধীন ওই কর্মী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই চত্বরে।
এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনোরঞ্জন প্রধান। ট্রেন আসার কোনও খবর ওই কর্মীদের কাছে পৌঁছয়নি কেন? লাইনে কাজ করার সময় ট্রেন কী ভাবে এল? সবকিছু খতিয়ে দেখতে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago