Categories: State

দিদির মিছিলে ঢুকে পড়ল ভোলেবাবার বাহন! তারপর কী হলো?

খবর লাইভ :একুশের মহারণে একের পর এক সভা করছেন মোদি-মমতা। শনিবার দিনভর সভার পর হাওড়াতে মিছিল করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিলে হঠাৎ ঢুকে পড়ল একটি ষাঁড়। যাকে বাগে আনতে হুলুস্থুল কাণ্ড। ঘাম ছুটল পুলিশকর্মীদের।

যমালয়ের জীবন্ত মানুষের ভোলার কথা মনে আছে? শিংয়ের গুতোতে নিমেষের মধ্যে হুলুস্থুল ফেলে দিয়েছিল যমালয়ে। সিনেমার সেই ঘটনা বাস্তবে। শনিবার বিকেলে হাওড়াতে মমতার মিছিলের রীতিমতো জনস্রোত। দিদিকে একবার কাছ থেকে দেখতে মানুষের মধ্যে প্রবল উন্মাদনা। আর ঠিক সেই সময়ই মিছিলে ঢুকে পড়ল একটি ষাঁড়। আর তারপরেই কিছুক্ষণের জন্য তৈরি হয় তুমুল বিশৃঙ্খলা।
এদিকে বাবাজিকে বাগে আনতে কাল ঘাম ছুটে যায় পুলিশ কর্মীদের। শিং নেড়ে তেড়ে যায় সকলের দিকে। লোকজনও যে যেমন পাচ্ছে ছুটছে। মিছিলে দিন আরও একটি ঘটনা বিশেষ উল্লেখযোগ্য। বলা হয়, লাল রং কে দেখলে ষাঁড় ছুটে যায় তাকে গুঁতোতে। সালকিয়াতে অবশ্য দেখা গেল লাল জামা পরা কয়েকজন বাবাজিকে তাড়ানোর চেষ্টা করছে। শেষ পর্যন্ত বহু কষ্টে বাগে আনা যায় ষাঁড়টিকে। তারপর ফের চলতে থাকে দিদির মিছিল।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago