Categories: District

“দিদি বাংলার মানুষকে অপমান করেছেন”, তারকেশ্বরে মমতাকে নিশানা নমোর

খবর লাইভ :” সুপার স্যাটারডে তে মেগা ফাইট। তারকেশ্বরে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে চড়া সুরে আক্রমণ নরেন্দ্র মোদির। এদিন তিনি বলেন, দিদি বাংলার মানুষকে অপমান করেছেন। বাংলার মানুষকে কেনা যায় না। আর কি কি বললেন এদিনের সভায়, দেখে নেব এক নজরে।
তারকেশ্বরে মমতাকে কটাক্ষ মোদির*
১) আসল পরিবর্তনের দিকে এগোচ্ছে বাংলা।
২) প্রথম দুই দফায় বিজেপিতে ব্যাপক ভোট।
৩) দিদি নির্বাচন খেলা নয়। গণতন্ত্র খেলা নয়। এটা হল মানুষের সেবার পথ। মানুষের উন্নতির পথ। এগুলো দিদি আজকাল ভুলে গেছো। তাই দিদি বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
৪) একবার কমিশনকে দেওয়া হচ্ছে। একবার ইভিএম কে দোষ দিচ্ছেন দিদি। দিদি হার আপনার সামনে। হার স্বীকার করে নিন।
৫) দিদি বলেন, বিজেপির সবাই যে ভিড় হয় সেটা পয়সার জন্য। কিন্তু বাংলার মানুষকে কেনা যায় না। বাংলার মানুষ পয়সা নিয়ে বিজেপির সভাতে যায়, এটা বলে আপনি মোদিকে নয় বরং বাংলার মানুষকে অপমান করেছেন।
৬) বাংলার ভাষা বড় মিষ্টি। বাংলার মানুষের ব্যবহার মিষ্টি। তাহলে আপনি এত তিক্ততা কোথা থেকে পাচ্ছেন?
৭) দিদি বাংলার মানুষ এবার বিশ্বাসঘাতকতার জবাব দেবে। তৃণমূলের তোলাবাজি তুলছে রাজ্যে। সিঙ্গুরের সঙ্গে তৃণমূল বিশ্বাসঘাতকতা করেছে। সিঙ্গুরে না শিল্প আছে, না কর্মসংস্থান। সিঙ্গুরে পর্যাপ্ত কোল্ডস্টোরেজ নেই। উন্নয়নের জন্য রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন।
৮) ডবল ইঞ্জিনের সরকারই নয়, ডবল উন্নতিও হবে।
৯) কেন্দ্রর সাহায্য মানুষের কাছে পৌঁছয় না। দিদির জন্য বঞ্চিত বাংলার কৃষকরা। নিজের অহংকারের জন্য দিদি কেন্দ্রীয় প্রকল্প গুলিতে বাধা হয়ে দাঁড়িয়েছেন। আয়ুষ্মান প্রকল্প চালু করতে দেন নি দিদি। বিজেপি ক্ষমতায় এসে দুর্গা পুজোর আগে কৃষকদের ঘরের টাকা পৌঁছে দেবে। সরকারি আধিকারিকদের তৎপর হতে হবে। নতুন সরকার এসে বকেয়া মিটিয়ে দেবে।
১০) তৃণমূল সরকার ১০ বছর ঘুমিয়ে ছিল। বুথে বুথে পদ্মফুল ফুটবে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago