খবর লাইভ: পুলিশের লাঠির ঘায়ে নয়, অসুস্থতার জেরেই মৃত্যু হয়েছে নবান্ন অভিযানে যাওয়া ডিওয়াইএফআই নেতা মঈদুল মিদ্দার। অন্তত ময়নাতদন্তের রিপোর্টে এই তথ্যই মিলেছে। তাই নবান্ন অভিযানে গিয়ে পুলিশের লাঠিতে মইদুলের মৃত্যু হয়নি বলেই দাবি পুলিশের।
১১ই ফেব্রুয়ারি নবান্ন অভিযানের ডাক দেন বামেরা। সেদিনের ওই কর্মসূচিতে যোগ দেন বাঁকুড়ার ডিওয়াইএফআই নেতা মঈদুল। অভিযোগ, সেদিন বেপরোয়া লাঠি চালায় পুলিশ। জখম হন মঈদুল। তাঁকে ভর্তি করা হয় কলকাতার একটি নার্সিংহোমে। ১৫ তারিখে সেখানেই মৃত্যু হয় তার। সিপিএমের অভিযোগ, পুলিশের লাঠির ঘায়েই মৃত্যু হয়েছে মইদুলের। যদিও সেদিনই বামেদের দাবি নস্যাৎ করে দিয়েছিল পুলিশ।
কলকাতা পুলিশের মর্গে ময়না তদন্তের সময় ভিডিওগ্রাফি করা হয়। সোমবার রাতে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট আসে পুলিশের কাছে। তখনই প্রকাশ্যে আসে অসুস্থতার জেরে মৃত্যুর তত্ত্ব।
ময়নাতদন্তের রিপোর্টে দাবি করা হয়েছে, মৃতের কিডনি, ফুসফুস, হৃৎপিণ্ড অসুস্থতার জেরে বিকল হয়ে গিয়েছিল আগেই। তাঁর হাঁটুতে আঘাতের চিহ্ন ছিল। তবে সেই আঘাত মৃত্যুর কারণ নয় বলেই দাবি চিকিৎসকদের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…