খবর লাইভ : কলকাতায় আয়োজিত লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনা এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক ফুটবল তারকার আগমনকে ঘিরে অত্যধিক ভিড়, অনিয়ন্ত্রিত পরিস্থিতি ও ভাঙচুরের ঘটনায় সাধারণ দর্শক থেকে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি নিয়ে বিরোধী দলগুলি তীব্র সমালোচনা করেছে। বিজেপির রাজ্যসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছেন। তারা বলেন, রাজ্যের প্রশাসনের পরিকল্পনাহীনতা ও ব্যবস্থা নিয়ে একমাত্র মুখ্যমন্ত্রীই দায়ী। তাদের মতে টিকেট কেটে হাজার হাজার টাকা দিয়ে দর্শকদের কাছে মেসির সঠিক দর্শন নিশ্চিত করা যায়নি।
সিপিএম ও কংগ্রেসও ঘটনার নিন্দা জানিয়ে সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে। সিপিএমের রাজ্য সম্পাদক মানুষের ব্যর্থ অভিজ্ঞতার প্রতিশ্রুতি ও দুর্নীতির মতো ঘটনা বলে মন্তব্য করেছেন।
রাজ্যপাল সিভি আনন্দ বোস এই ঘটনার জন্য আয়োজকদের দায়ী করে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যারা টিকিট কিনেছেন তাদের টাকা ফেরত দিতে হবে, যাদের কারণে বিশৃঙ্খলা হয়েছে তাদের গ্রেফতার করা উচিত এবং ভবিষ্যতে এমন বড় অনুষ্ঠানের জন্য স্পষ্ট প্রস্তুতি ও নিয়মাবলি থাকা দরকার।
সম্প্রতি পুলিশের তরফে বলা হয়েছে, যারা ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে প্রধান আয়োজককে আটক করা হয়েছে।
এই ইভেন্টের কারণে শুধু দর্শকরা ক্ষোভে ফেটে পড়েনি, রাজ্য রাজনীতিতেও তা বড় বিবাদ সৃষ্টি করেছে। এখন প্রশ্ন উঠছে – ভবিষ্যতে আন্তর্জাতিক বা উচ্চ প্রোফাইল ইভেন্টগুলোর পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থায় কি যথেষ্ট উন্নতি আনা যাবে ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…