খবর লাইভ : ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল খোদ শহরের বুকে। স্ট্রান্ড রোডের বহুতলে সোমবার সন্ধ্যায় আচমকাই আগুন লাগে। এদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিট নাগাদ পূর্ব রেলের সদর কার্যালয়ে ১৩ তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। হাইড্রোলিক ল্যাডার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল কর্মীরা। তবে ঠিক কী কারণে আগুন লাগে, সে বিষয়ে কিছু জানা যায়নি। আগুন লাগার খবর পাওয়ার পরই বহুতলের বাইরে বেরোনোর জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। আগুন লাগায় স্ট্রান্ড রোড দিয়ে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়। ফলে হাওড়ামুখী যানবাহনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়। ওই বহুতলেই রয়েছে আরপিএফ, রেলের চিফ কমার্শিয়াল সহ নানা কেন্দ্রীয় সরকারি অফিস।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…