Special News Special Reports

অমৃতসরের সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন

0
(0)

খবর লাইভ : দিল্লির মুন্ডকায় আগুন লাগার ২৪ ঘন্টার মধ্যেই অমৃতসরের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার দুপুরে অমৃতসরের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক্স-রে বিভাগের পিছনে আগুন লাগে। কার পার্কিং এলাকায় একটি ট্রান্সফর্মার ফেটে এই বিপত্তি ঘটে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। বিভিন্ন বিভাগ থেকে দ্রুত রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন  – ইস্তফা দিলেন ত্রিপুরার বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, কিন্তু কেন?

পুলিস সূত্রের খবর, এদিন দুপুরে আগুন লাগে অমৃতসরের সরকারি হাসপাতালের গুরুনানক দেব বিল্ডিংয়ে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছে। কেউ হতাহত না হলেও আসবাবপত্রের বিস্তর ক্ষতি হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। আগুনে এক হাসপাতাল কর্মীর স্কুটার পুড়ে যায়।

গত কদিন ধরেই গরমে জ্বলছে গোটা পঞ্জাব। তাতে এমনিতেই মানুষ নাজেহাল। এদিন পঞ্জাবে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস। আগুন লাগতেই হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীরা কান্নাকাটি জুড়ে দেন। হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য কর্মীরা ঝুঁকি নিয়ে রোগীদের বার করে নিয়ে আসেন। আতঙ্কিত হয়ে পড়েন রোগীদের পরিবারের লোকজনও।
শুক্রবার দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি বিল্ডিংয়ে আচমকাই আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে। প্রথমে বেশ কয়েকজন বেরিয়ে আসতে পারলেও আগুনের তীব্রতা এতটাই ছিল যে সিঁড়ি থেকে নীচে নামার আর কোনও রাস্তা ছিল না। আগুনের গ্রাসে বেশ কয়েকজন ভিতরে আটকে পড়ে। এখনও পর্যন্ত পাওয়া খবরে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ১২ জন। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের প্রায় ৩০টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। উদ্ধার কাজের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও খবর দেওয়া হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *