খবর লাইভ : রবিবার দুপুরে অগ্নিকাণ্ড ট্যাংরা এলাকায়। ওই এলাকার ক্রিস্টোফার রোডের একটি কারখানায় আগুন লাগে। ওই কারখানার পাশেই ঝুপড়ি এলাকা। প্রথমে ঘটনাস্থলে দমকলের ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কিন্তু আগুন বেড়ে যাওয়ার কারণে দ্রুত ইঞ্জিনের সংখ্যা ১০ করা হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ঝুপড়ির পাশের একটি কারখানাতেই প্রথম আগুন লাগে। সেই থেকেই ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন- বিজেপি বিধায়ককে সভাপতি মানতে নারাজ, বাস চালাতে বেঁকে বসল মালিক-শ্রমিকরা
দমকল সূত্রে খবর, ঝুপড়িতে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়ায়। তাই আগুন নেভাতে প্রাথমিক ভাবে সমস্যা হলেও, পরে নিজেদের গতি বাড়িয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়।
আগুন লাগার কারণে স্থানীয়দের ওই এলাকায় থেকে সরিয়ে এনেছে স্থানীয় প্রশাসন। দমকলের সঙ্গে স্থানীয়রাও আগুন নেভাতে ময়দানে নেমেছেন। ঘিঞ্জি এলাকা হওয়ার প্রথমে দমকল বাহিনীকে আগুন নেভাতে সমস্যায় পড়তে হয়।




