খবর লাইভ: রাজ্যে ভোটারদের উজ্জীবিত করতে ‘ম্যাসকটে’ প্রচার চালাচ্ছে নির্বাচন কমিশন। বনবিবির যাত্রার সঙ্গে বাদাবনের ভোট ‘ম্যাসকট’ বাঘুর মাধ্যমে প্রচার কমিশনের। ধামসা-মাদল বাজিয়ে আদিবাসী মহিলাদের নিয়ে ভোটের প্রচার করলেন গোসাবার বিডিও সৌরভ মিত্র। সোমবার বিডিও অফিস থেকে বেরিয়ে বিভিন্ন এলাকা ঘুরে গোসাবা কাছারি ময়দানে মূল অনুষ্ঠান হয়। ব্লক প্রশাসনের তরফ থেকে গোসাবা কাছারি ময়দানে একটি অস্থায়ী ইভিএম তৈরি করা হয়।
গ্রামবাসীদের হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয় কীভাবে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট প্রদান করতে হয়। সেখানেই গ্রামবাসীরা ইভিএমের সাহায্যে দেখে নেন ভোট প্রক্রিয়া। স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করতে ইতিমধ্যেই জেলাশাসক অন্তরা আচার্য, বারুইপুর জেলা পুলিশের সুপার কামনাশীস সেন রুটমার্চ করেছেন। এদিন বেশ কিছু আদিবাসী মহিলাকে নিয়ে ধামসা মাদলের সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এলাকায় মানুষের নির্ভয়ে ভোট দেওয়ার জন্য সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।
করোনা পরিস্থিতিতে কোভিড প্রোটোকল মেনেই সমস্ত শিল্পীরা মাস্ক পরে এই নৃত্য প্রদর্শন করেন। ঝুমুর গান, টুসু গান, বাউল কীর্তন এবং বনবিবির যাত্রার ব্যবস্থা করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোসাবার বিডিও ছাড়াও গোসাবা থানার ওসি সৌমেন বিশ্বাস।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…