Categories: District

পছন্দ হয়নি আসন, পদ্ম-পথে ঘাসফুল প্রার্থী!

খবর লাইভ: মেলেনি পছন্দের আসন। তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন মালদহের হবিবপুরের ঘাসফুল প্রার্থী সরলা মুর্মু। অন্তত স্থানীয় সূত্রে এমন খবরই মিলেছে। ঘটনার জেরে বেজায় অস্বতীতে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।
শুক্রবারই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই তালিকায় হবিবপুর কেন্দ্রের জন্য সরলার নাম ঘোষণা করেন তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, হবিবপুরে দাঁড়াতে চাননি সরলা। দলীয় নেতৃত্বকে সে কথা জানিয়েওছিলেন তিনি। তারপরেও ওই আসনে সরলার নাম ঘোষণা করা হয় বলে অভিযোগ। এতেই ক্ষুব্ধ সরলা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রার্থীর ঘনিষ্ট মহল সূত্রে খবর।
ওই সুত্রেই জানা গিয়েছে, পুরাতন মালদহ কেন্দ্রে ঘাসফুলের টিকিটে লড়তে চেয়েছিলেন সরলা। দলীয় নেতৃত্বকে তাঁর ইচ্ছের কথা জানিয়েওছিলেন তিনি। তারপরেও তাঁকে প্রার্থী করে দেওয়া হয় হবিবপুরে। এতেই ক্ষুব্ধ সরলা আজ, সোমবারই বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর। এ ব্যাপারে অবশ্য স্পিকটি নট বিজেপির স্থানীয় নেতৃত্ব।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago