খবর লাইভ : বিধানসভা ভোট আসন্ন। ভোটপ্রচারে অংশ নিতে হচ্ছে। এই সময়ে সংসদে এসে আলোচনা-বিতর্কে অংশ নেওয়া সম্ভব নয়। তাই সংসদ অধিবেশন স্থগিত রাখার আবেদন জানিয়ে রাজ্যসভা ও লোকসভায় একযোগে চিঠি দিল তৃণমূল। অন্যদিকে, সোমবার দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরু হতেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে বিরোধীদের শোরগোলে উত্তাল হয়ে উঠল রাজ্যসভা। বাধ্য হয়ে অধিবেশন মুলতুবি করে দেন চেয়ারম্যান।
জানা গিয়েছে, সংসদ অধিবেশন স্থগিত রাখার আবেদন জানিয়ে রাজ্যসভার চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে তৃণমূল মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন লিখেছেন, ‘পাঁচ রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে। এই পরিস্থিতিতে এখন সংসদ অধিবেশন স্থগিত রাখার আবেদন জানাচ্ছি আমরা। ইতিমধ্যেই জোরকদমে ভোটের প্রচার শুরু হয়ে গেছে। তাই আগামী ৮ মার্চ থেকে দ্বিতীয় দফার যে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে, তার আলোচনায় অংশ নিতে পারবেন না সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।’ লোকসভা স্পিকারকেও এই মর্মেই চিঠি লিখেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, এদিন দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরু হতেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরকার পক্ষকে প্রশ্নবাণে বিঁধতে শুরু করেন বিরোধীরা। কয়েক সপ্তাহ ধরে টানা পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এদিন রাজ্যসভায় স্লোগানও দিতে শুরু করেন কংগ্রেস সাংসদরা। যদিও পেট্রোপণ্যের মূলবৃদ্ধি নিয়ে এদিন আলোচনা চালাতে চাননি চেয়ারম্যান। বিরোধীদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হলে তিনি বেলা ১১টা পর্যন্ত সভা মুলতুবি করে দেন। একইসঙ্গে বিরোধীদের একপ্রকার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘প্রথম দিন বলেই কড়া পদক্ষেপ নিলাম না।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…