খবর লাইভ : নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ শুরুর আগেই শিলিগুড়ির পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মিছিল শুরুর আগেই বিজেপির বিরুদ্ধে ট্যুইটারে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে তিনি লিখেছেন, ‘বিজেপি মানুষকে লুঠ করছে। প্রতিনিয়ত রান্নার গ্যাসের দাম বাড়ছে। সবচেয়ে বেশি আঘাত নেমে এসেছে মহিলাদের উপর।’ একইসঙ্গে মমতার তোপ, ‘সাধারণ মানুষের উপর থেকে করের বোঝা ও গ্যাসের মূল্য কমানোর বিষয়ে কেন্দ্রের কোনও প্রচেষ্টাই নেই।’
মূলত রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন শিলিগুড়িতে পদযাত্রা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা তৃণমূলের এই পদযাত্রা দার্জিলিং মোড় থেকে শুরু হয়ে হিলকার্ট রোডের উপর দিয়ে গিয়ে ভেনাস মোড়ে শেষ হবে। পথ চলতে চলতে নিজস্ব ছন্দে জনসংযোগও করে চলেছেন তৃণমূল নেত্রী। ফলে নিরাপত্তার মোড়কে গোটা শিলিগুড়ি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…