Categories: State

তারকামেলা! সাদা ধুতি-পাঞ্জাবি পরে বাঙালিবাবুর বেশেই ব্রিগেড মঞ্চে উপস্থিত মিঠুন চক্রবর্তী, হাজির যশ-হিরণ-রিমঝিম-পায়েল-শ্রাবন্তী

খবর লাইভ : এবারের বিধানসভা ভোটের অন্যতম ইস্যু বাঙালিয়ানা। রাজ্যের শাসকদল যেমন এই ইস্যুকে সামনে রেখে ভোটবাক্স ভরাতে মরিয়া, তেমনই বিরোধীদের দেওয়া ‘বহিরাগত’ তকমা ঝেড়ে ফেলে বাংলা দখল করতে বাঙালিয়ানা প্রকট করতে মরিয়া বিজেপি। আর সেজন্যেই যে আজকের নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে মিঠুন চক্রবর্তীর আগমন, তা বলার অপেক্ষা রাখে না। তাই মহাগুরুর বেশে নয়, সাদা ধুতি-পাঞ্জাবি পরে বাঙালিবাবুর বেশেই ব্রিগেড মঞ্চে উপস্থিত হলেন বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী।
মিঠুনকে ব্রিগেডের মঞ্চে এনে বিজেপি বড় চমক দিতে চেয়েছে এবং মিঠুনকে দাঁড় করিয়ে বাঙালিকে পাশে পেতে চাইছে বলেই রাজনৈতিক মহলের অনুমান। এই অনুমান একেবারেই অমূলক নয়। কেননা বাংলায় এখনও মিঠুন চক্রবর্তীর যথেষ্ট অনুগামী রয়েছে। তাই কলকাতা বেলগাছিয়ার নিজের বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ছিল শয়ে শয়ে মিঠুনের সমর্থক। ব্রিগেডে পৌঁছনোর পথে জনতা এবং ভক্তরা একাধিকবার মিঠুনের গাড়ি ঘিরে ধরে। গাড়ি থমকেও যায় বৌবাজারে। নিরাপত্তারক্ষীরা তাঁদের মিঠুনের গাড়ি রওনা করে দেওয়ার চেষ্টা করেন। মিঠুনও ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। কিন্তু জনতাকে সরাতে না পেরে অগত্যা গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে ব্রিগেডে নিয়ে যাওয়া হয় মিঠুনের গাড়ি।
একদিকে যখন ধুতি-পাঞ্জাবির সঙ্গে গায়ে পাতলা চাদর ও গলায় রেশমের স্কার্ফ জড়িয়ে, মাথায় ‘স্কাল ক্যাপ’, চোখে রোদচশমা এঁটে মিঠুন ব্রিগেড মঞ্চে পৌঁছেছেন, অন্যদিকে তখন সভায় পৌঁছতে শুরু করেছেন যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, রিমঝিম মিত্র, পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা। একসঙ্গে এই তারকা সমাবেশে যারপরনাই আপ্লুত ব্রিগেডে আগত বিজেপি সমর্থকরা। সবমিলিয়ে ইতিমধ্যে জমজমাট হয়ে উঠেছে ব্রিগেড মঞ্চ।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago