খবর লাইভ : নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশের প্রাক্কালে কোকেনকাণ্ডে কলকাতা থেকে গ্রেফতার হল আরও ১। পুলিশ জানায়, ধৃতের নাম আরিয়ান দেব (৪২)। নিউ আলিপুর থানা এলাকার বাসিন্দা আরিয়ানকে নিউটাউন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরিয়ানের বিরুদ্ধে সরাসরি মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ থাকলেও রাজনীতির সঙ্গে যুক্ত নয় বলে দাবি গোয়েন্দাদের। রবিবার তাকে আদালতে পেশ করা হবে। মাদক চক্রে টাকা বিনিয়োগ এবং মূল চক্রীদের মদত দেওয়ার অভিযোগে আরিয়ানের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
অন্যদিকে, শনিবারই সংশোধনাগারের মধ্যে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন নিউ আলিপুর মাদক কাণ্ডে ধৃত বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। মেয়ের নিরাপত্তা চেয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর বাবা। পাশাপাশি পামেলাকে দ্বিতীয় দফায় আলিপুর আদালতে হাজির করার সময় সংবাদমাধ্যমের সামনে ফের রাকেশ ও নিউ আলিপুর থানার এক অফিসারের নাম করে অভিযোগ করেছিলেন তিনি। ফলে পুলিশকর্মীর বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে লালবাজার।
উল্লেখ্য, পামেলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা রাকেশ সিংকে। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয় আরেক বিজেপি নেতা প্রবীর কুমার দেকে। এছাড়া চলতি মাসেই মাদক পাচারের ঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছিল সুরজ কুমার শাহকে। তবে এখনও অধরা এই মামলার অন্যতম অভিযুক্ত অমৃত সিং। এই অমৃত সিংই রাকেশ সিং ও পামেলা গোস্বামীর মধ্যে সংযোগ স্থাপন করত বলে পুলিশের দাবি। তাকে প্রথম দিন থেকেই খুঁজছে তদন্তকারী দল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…