খবর লাইভ : বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই টলি-তারকাদের রাজনীতিতে যোগদানের প্রবণতা বাড়ছে। এবার রাজনীতির ময়দানে পা বাড়লেন আরও এক অভিনেত্রী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী। সোমবার দিলীপ ঘোষ এবং কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী।
এদিন বিকেলে বিজেপিতে যোগ দিয়ে শ্রাবন্তী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পথ চলে দেশের জন্য কিছু করতে চাই। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার। বাবা সব সময়ই শিখিয়েছেন, দেশের জন্য কিছু করতে। সেই শিক্ষা থেকেই আমি এবার মানুষের জন্য কিছু করতে চাই।’ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে বিজেপির ‘সোনার বাংলা’ কর্মযজ্ঞে যোগ দিতে চান বলে জানান শ্রাবন্তী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…