Categories: State

বিজেপি-কে রুখতে মমতাকে সমর্থন করার ঘোষণা তেজস্বী যাদবের

খবর লাইভ : বাম-কংগ্রেস নয়, বাংলার বিধানসভা নির্বাচনে তিনি ‘দিদি’-র সঙ্গেই আছেন। সোমবার নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এমনটাই জানালেন লালু-পুত্র তেজস্বী যাদব। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘পূর্ণ শক্তি দিয়ে মমতা দিদিকে সমর্থন করব। বাংলায় বিজেপি-কে রুখতে মমতা দিদির হাত শক্ত করব আমরা।’
বিহার বিধানসভা ভোটে বাম-কংগ্রেসের সঙ্গে মহাজোট করে লড়েছিল আরজেডি। বাংলাতেও বাম-কংগ্রেস জোটে সামিল হতে গতকালের ব্রিগেডে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল করেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বরং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে তাঁর সময় চান। মমতাও লালু-পুত্রের সেই ইচ্ছাকে মান্যতা দেন। যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়। এরপর এদিন নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সমস্ত জল্পনার অবসান ঘটালেন তেজস্বী নিজেই। বাংলার ভোটে মমতাকে সমর্থন করার কথা ঘোষণা করে তিনি বলেন, ‘গণতন্ত্র বিপন্ন। বাংলায় বিজেপিকে রুখতেই হবে। লালুজিও মমতা দিদিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। বাংলায় হিন্দিভাষী এবং বিহারের সমস্ত মানুষকে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি। মমতা দিদির হাত শক্ত করতেই হবে।’
যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করলেও তাঁরা কোনও আসনে প্রার্থী দেবেন কিনা তা স্পষ্ট করেননি আরজেডি নেতা। তবে সূত্রের খবর, হিন্দিভাষী এলাকায় প্রার্থী দিতে পারে আরজেডি। মমতাও আসন ছাড়তে সম্মত হয়েছেন।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago