খবর লাইভ : গতকাল রাতেই মাদক কাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার রাকেশ সিংয়ের বাড়ি গিয়ে নোটিশ ধরানো হল। নোটিশে তাঁকে কোন কোন ধারায় গ্রেফতার করা হয়েছে, তার স্পষ্ট উল্লেখ আছে। পাশাপাশি ওই বিজেপি নেতার ঘনিষ্ঠ সঙ্গী জিতেন্দ্র কুমার সিংকেও বুধবার সকালে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পুলিশি তদন্তে বাধা দেওয়ার অভিযোগে রাকেশের দুই ছেলে সাহেব ও শুভম সিংকেও গ্রেফতার করেছে পুলিশ। এদিন পুলিশ হেফাজত চেয়ে রাকেশকে আলিপুর কোর্টে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর, এদিন ভোর পৌনে ৫টা নাগদ রাকেশকে লালবাজারে নিয়ে আসা হয়। এখন লালবাজারের সেন্ট্রাল লকআপে তাঁকে রাখা হয়েছে। রাকেশকে সাংবাদিকদের থেকে আড়াল করতে নাটকীয়ভাবে লালবাজারে নিয়ে আসা হয়। এদিকে, রাকেশকে গ্রেফতারের পর হুঁশিয়ারি দিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘পুলিশ যদি প্রতিহিংসাপরায়ণ হয়ে এমন কাজ করে, তাহলে তার বিরোধিতা করবে বিজেপি। দরকার হলে রাস্তায় নামবে।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…