খবর লাইভ : নিমতিতা স্টেশনে বিস্ফোরণ কাণ্ডের ৭ দিনের মধ্যেই সিআইডির জালে এক অভিযুক্ত। ধৃতের নাম শেখ নাসিম। বাংলাদেশী নাগরিক নাসিম। ফলে এই বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জঙ্গিযোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা।
জানা গিয়েছে, নিমতিতা স্টেশনের বাইরে হকার ছিলেন নাসিম। সেই সূত্রে স্টেশনের আঁটঘাঁট জানা ছিল তার। বিস্ফোরণের কয়েকদিন আগে থেকে স্টেশন চত্বরে সে ঘোরাঘুরি করছিল বলে জানা গিয়েছে। তারপর ঘটনার দিন বোমাভর্তি ব্যাগটি নাসিমই প্ল্যাটফর্মে রেখেছিল বলে অভিযোগ। তবে স্থানীয় লোকজন, এমনকি রেল পুলিশের নজর এড়িয়ে নাসিম প্ল্যাটফর্মের উপর ট বোমাভর্তি ব্যাগ কীভাবে রেখে এল, তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। এছাড়া কেন এই হামলা, নেপথ্যে কে রয়েছে তা জানতে নাসিমকে জেরা করছে সিআইডি। কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগ ছিল কিনা তাও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি রাতে কলকাতা আসার জন্য ট্রেন ধরতে নিমতিতা স্টেশনে গিয়েছিলেন রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন। সেখানে তাঁকে লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। বিস্ফোরণের তীব্রতায় গুরুতর জখম হন শ্রমমন্ত্রী জাকির হোসেন-সহ কমপক্ষে ২৩ জন। মন্ত্রীর হাতের একটি আঙুল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি, বম্ব স্কোয়াড, ফরেন্সিক বিশেষজ্ঞরা। ঘটনাস্থলে যান অনুজ শর্মাও। তদন্ত করে গোয়েন্দারা জানতে পারেন, রিমোটের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…