খবর লাইভ : আজ, সোমবার রাজ্যে ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হুগলির চুঁচূড়ায় দলীয় সভা করার কথা রয়েছে তাঁর। দলীয় সভার পাশাপাশি একগুচ্ছ সরকারি প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। চুঁচূড়ার জনসভা থেকে সিঙ্গুর কিংবা ডানলপের বন্ধ কারখানা নিয়ে কী বার্তা দেন মোদি, সেদিকে নজর বাংলার। এদিন দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া মেট্রো প্রকল্পের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। এছাড়াও একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘পশ্চিমবঙ্গে যাতে সর্বোচ্চ মানের উন্নয়ন হয় তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য এবং প্রয়াস। হুগলিতে যোগাযোগ সংক্রান্ত একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করব আমি।’ তবে রাজ্য বিজেপি নেতাদের অনেকেরই আশা সিঙ্গুর নিয়ে পজিটিভ কোন বার্তা দিতে পারেন চুঁচূড়ার মঞ্চ থেকে। সে ক্ষেত্রে বাংলার তরুণ ভোটারদের মধ্যে তার প্রভাব পড়বে বলেই বিজেপি সূত্রে খবর। রাজ্য বিজেপির এক নেতার কথায়, হুগলির আশেপাশে বহু কারখানা বন্ধ হয়ে রয়েছে। সেগুলো নিয়েও ইতিবাচক বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী।
গত এক বছরে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সবথেকে বেশি সভা করেছেন সিঙ্গুরে। টাটা কে কারখানা করতে বাধা দিয়ে স্থানীয়দের কর্মসংস্থান থেকে বঞ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন অভিযোগ বারবার করেছেন লকেট চট্টোপাধ্যায়। এমনকি কিছুদিন আগে মুকুল রায়ও কিছুদিন আগেই সিঙ্গুরে গিয়ে একই আক্ষেপ করেছিলেন। দলের এক শীর্ষ নেতার কথায়, “সিঙ্গুরের ওই জমিতে শিল্প হতে দেওয়া হয়নি। কৃষি ও ফেরেনি। বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে।” এর পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ ডানলপ কারখানা। মাঠের একাংশ ঝোপে আগাছায় জঙ্গলে পরিণত হয়েছে। বিষধর সাপ শিয়ালের বাসা। প্রধানমন্ত্রী আসবেন বলে এখানেই করা হয়েছে হেলিপ্যাড। মোদির সভা ঘিরে ডানলপ মাঠে গেরুয়া শিবিরের তৎপরতা তুঙ্গে। আজ ডানলপ নিয়ে প্রধানমন্ত্রী কোন বার্তা দেন কিনা সে দিকে তাকিয়ে কারখানার কর্মীরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…