Categories: State

ফিরহাদ হাকিমের মেয়েকে এবার ইডির তলব

খবর লাইভ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের পর এবার কেন্দ্রীয় সংস্থার নজর ফিরহাদ হাকিমের পরিবারের উপর! ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
ইডি সূত্রে খবর, প্রিয়দর্শিনীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনে অসংগতির অভিযোগ উঠেছে। ইডি জানতে পেরেছে, গত কয়েক বছর ধরে একাধিকবার বিদেশে গিয়েছেন প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির হায়দার। এক বিদেশি অভিনেত্রীর মাধ্যমে বিদেশে টাকা পাচার করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই ফিরহাদের মেয়ে প্রিয়দর্শিনীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের ওপর নজর রাখছিলেন গোয়েন্দারা। কার মাধ্যমে কীভাবে টাকা পাচার হয়েছে, খতিয়ে দেখছেন তাঁরা। অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই চলতি সপ্তাহে প্রিয়দর্শিনীকে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।
ইডি সূত্রে খবর, প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসিরের বিদেশ সফরকালে অন্য দেশে টাকা পাচার হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও ইডির নোটিশের ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।
উল্লেখ্য, প্রিয়দর্শিনী বর্তমানে সিইএসইতে কর্মরত। সংস্থায় সোশ্যাল মিডিয়ার কাজকর্ম দেখাশোনা করেন তিনি।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago