খবর লাইভ : কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের দেওয়া নোটিশের সাড়া দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল বেলা ১১টা থেকে ৩ টের মধ্যে যাবেন বলে সময় দিলেন রুজিরা। এই সময়ের মধ্যে অভিষেকের বাড়ি এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআই আধিকারিকরা। সিবিআইকে লেখা চিঠিতে রুজিরা বলেছেন, কেন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তিনি জানেন না।
এদিকে সিবিআই সূত্রে খবর, অভিষেকের স্ত্রী ও শ্যালিকার বিদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। ব্যাঙ্ককের ব্যাঙ্কে তিনটি অ্যাকাউন্ট ও লন্ডনে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে, যার সঙ্গে অভিষেকের স্ত্রী ও শ্যালিকা যুক্ত। এমনটাই সিবিআইয়ের তরফে দাবি করা হচ্ছে। সিবিআইয়ের দাবি, কয়লা পাচারকাণ্ডে আর্থিক লেনদেনের তথ্য পেতে দুজনকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। তদন্তে নেমে সিবিআই জানতে পেরেছে, কয়লা পাচারের টাকা একাধিক ভুয়ো কোম্পানির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। ওই ভুয়ো কোম্পানিগুলি খুলতে সাহায্য করেছেন বিনয় মিশ্র ঘনিষ্ঠ ব্যবসায়ী গণেশ বাগারিয়া। কয়লাপাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার টাকা আসত ব্যবসায়ী নীরজ সিংয়ের কাছে। নীরজ একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এরপর নীরজের কাছ থেকে টাকা যেত বিনয় মিশ্রের কাছে। সেই টাকা ঘুরপথে বিদেশের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যেত। সিবিআইয়ের দাবি, যে সব অ্যাকাউন্টে টাকা যেত, তার সঙ্গে রুজিরা ও তাঁর বোনের যোগ আছে। এই আর্থিক লেনদেনের বিষয়টি স্পষ্ট করতেই এবার সিবিআই চায়, অভিষেকের স্ত্রী ও শ্যালিকাকে জেরা করতে।
উল্লেখ্য, গতকালই অভিষেকের বাড়ি ও তাঁর শ্যালিকার বাড়িতে নোটিশ দিতে গিয়েছিল সিবিআই আধিকারিকরা। কিন্তু রাত পর্যন্ত অভিষেকের স্ত্রীর তরফে কোনও ফোন আসেনি
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…