খবর লাইভ : আমরা কখনও মাথা নত করি না। রবিবার কালীঘাটের বাড়িতে সিবিআই হানার দু’ঘণ্টার মধ্যে এই ভাষাতেই প্রতিক্রিয়া জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্ত্রী রুজিরা নারুলাকে সিবিআই নোটিশ দেওয়া নিয়ে অভিষেক ট্যুইটে বলেন, ‘আজ দুপুর ২টোর সময়ে আমার স্ত্রীর নামে নোটিশ দেয় সিবিআই। দেশের আইনের প্রতি পূর্ণ আস্থা আছে। যদি কেউ মনে করে আমাদের ভয় দেখাবে, তাহলে ভুল করছে। আমরা কখনও মাথা নত করি না।’ এদিন ট্যুইট বার্তার সঙ্গে সিবিআইয়ের নোটিশের প্রতিলিপি দিয়ে দেন অভিষেক। এদিকে তৃণমূলের তরফে গোটা ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতা বলে উল্লেখ করা হয়। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘বিজেপি প্রতিহিংসামূলক কাজ করবে, এটা জানাই ছিল। কিন্তু এসব করে তৃণমূলকে ভয় দেখানো যাবে না।’ যদিও এই নিয়ে পাল্টা টিপ্পনী কাটতে ছাড়েননি বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, ‘কান টানলে মাথা আসে।’ এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘যথাযথ তদন্ত হোক। তদন্তের গতি যেন শ্লথ না হয়।’ কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, ‘এই তদন্ত যেন নিরপেক্ষ হয়। বাংলাকে যে লুঠ করা হচ্ছে, তা বন্ধ হওয়া দরকার।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…