খবর লাইভ : কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে জিজ্ঞাসাবাদ করতে এবার নোটিশ দিল সিবিআই। রুজিরাকে সাক্ষী হিসাবেই জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সিআরপিসির ১৬০ ধারায় নোটিশ জারি করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, নোটিশে বলা হয়েছে, যেহেতু রুজিরা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, সেহেতু রুজিরাকে কালীঘাটের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই আধিকারিকরা। এদিন দুপুরে যখন সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তৃণমূল সাংসদ অভিষেকের বাড়িতে যান তখন রুজিরা বাড়িতে ছিলেন না। তাই তখন সিবিআই আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেননি। সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, রুজিরা ফিরলেই যেন তিনি সিবিআই দফতরে ফোন করেন। যে তদন্তকারী আধিকারিক রুজিরাকে জিজ্ঞাসাবাদ করবেন, তাঁর নম্বরও দিয়ে আসা হয়। সিবিআই সূত্রে খবর, কয়লাকাণ্ডে রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের বিষয়ে সিবিআই আধিকারিকরা কথা বলবেন। উল্লেখ্য, কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এখনও সিবিআইয়ের কাছে অধরা। তাকে ধরতে রেড কর্নার নোটিশ জারি করতে চলেছে সিবিআই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…