খবর লাইভ : কয়েক ঘণ্টা আগেই সিবিআই নোটিশ ধরিয়ে গিয়েছেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারে এবার হানা দিয়েছে সিবিআই। কিন্তু এতে যে তাঁকে দমানো যাবে না তা স্পষ্টভাষায় বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। রবিবার ভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানে এসে তৃণমূল নেত্রী বলেন, ‘দিল্লির নেতারা বলেছেন বাঙালির মেরুদণ্ড ভেঙে দিতে আমরা ভালো করে জানি। আমরা বলছি, চেষ্টা করে দেখুন না। এতদিন তো কম চেষ্টা করেননি। ধমকানি-চমকানি-জেল-টেল দেখিয়ে আমাদের ভয় দেখাবেন না। ভাষা দিবসের দিন আপনাদের আশ্বস্ত করছি, আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে, আমি কোনও ধমকানি চমকানিতে ভয় পাব না।’ এরপর মুখ্যমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দেন, ‘আমার মাতৃভাষা আমাকে শিখিয়েছে, বাঘের বাচ্চার মতো লড়বি। আর বাঘ কখনও ইঁদুরকে ভয় পায় না। বাংলাকে আঘাত করতে এসো না। কারণ, বাংলার মা বোনেরা যেমন রাঁধে, তেমন চুলও বাঁধে।’
এদিন ফের রাজ্যের নাম বদলের দাবি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে রীতিমতো বিঁধে মমতা বলেন, ‘আমি সব ভাষাকে ভালবাসি। কিন্তু কেন বাংলাকে বঙ্গাল বলব? আমাদের প্রথমে ‘বঙ্গাল’ বলা হল। চার বছর হল, আজও রাজ্যের নাম বদলাল না। একবারও ভেবে দেখলেন না, বাংলা নামের সঙ্গে আবেগটা কতটা জড়িত।’ এদিন মমতার মুখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামও বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, ‘বাংলার মনীষীরা চিরদিন উপেক্ষিত। নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও রেয়াত করা হয়নি।’ উল্লেখ্য, শুধু অভিষেকের স্ত্রীকেই নয়, তাঁর শ্যালিকাকেও আনন্দপুরে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ ধরিয়েছে সিবিআই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…