Categories: State

বোমার আঘাতে গুরুতর জখম মন্ত্রী জাকির হোসেন স্থিতিশীল

খবর লাইভ : বোমার আঘাতে গুরুতর জখম রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ তাঁকে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করানো হয়। মন্ত্রীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, আজ তাঁর অস্ত্রোপচার করা হবে। জানা গিয়েছে, মন্ত্রীর বাঁ পায়ের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত একাধিক জায়গায় স্প্রিন্টারের আঘাত রয়েছে। সকাল ১০টার পর অস্ত্রোপচার করা হবে। উল্লেখ্য, বুধবার রাতে কলকাতায় আসার জন্য নিমতিতা স্টেশন থেকে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন রাজ্যের মন্ত্রী। তখন তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বোমার আঘাতে গুরুতর জখম হন জাকির হোসেন। ঘটনার পর মন্ত্রী সহ আহতদের সকলকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে তাঁকে রেফার করা হয় কলকাতায়। চিকিৎসকরা জানিয়েছেন মন্ত্রীর হাতে পায় গুরুতর আঘাত লেগেছে। সকাল ৬.১০ নাগাদ এক্সরে হয় তাঁর। এদিকে এ ঘটনার তদন্তভার নিজেদের হাতে নিল সিআইডি। আজি ঘটনাস্থলে যাবেন তদন্তকারীরা। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ফরেনসিক দল।

দলীয় সূত্রে খবর, কলকাতায় দলীয় বৈঠকে যোগ দিতে আসছিলেন মন্ত্রী। তিস্তা তোর্সা এক্সপ্রেস ধরার জন্য নিমতিতা স্টেশনে আসেন। মোবাইলে তোলা একটি ভিডিও দেখা যাচ্ছে, নিজের গাড়ি থেকে নেমে দলীয় কয়েকজন কর্মী এবং নিরাপত্তারক্ষীদেরকে সঙ্গে নিয়ে দুই নম্বর প্লাটফর্মে আসছিলেন। হঠাৎ দূর থেকে তাকে লক্ষ্য করে ভিড়ের মধ্যে থেকে বোমা ছোড়া হয়। প্রবল শব্দের সঙ্গে ধোঁয়ায় ছড়িয়ে পড়ে চারিদিকে। এরপর আশেপাশের লোকেরা দেখতে পান তৃণমূলের ১৩ জন কর্মী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। মন্ত্রীর সঙ্গে গুরুতর আহতদের প্রত্যেককে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago