খবর লাইভ : রামকৃষ্ণ মিশনের পর এবার ভারত সেবাশ্রম সঙ্ঘে পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত সেবাশ্রম সঙ্ঘে এসে আচার্য স্বামী প্রণবানন্দজির ছবিতে আরতি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ স্মারক, মালা, উত্তরীয় উপহার দেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিনিধিরা। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও হাজির ছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপি নেতা মুকুল রায়, তথাগত রায় সহ আরও অনেকে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মূলত এদিন ভারত সেবাশ্রম সঙ্ঘের ১২৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সমাপ্তি অনুষ্ঠানে আসেন। অনুষ্ঠানে এসে সঙ্ঘের ভারত গঠনে বিশেষ ভূমিকার কথাও তুলে ধরেন অমিত শাহ। একইসঙ্গে ভারত সেবাশ্রম সঙ্ঘের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, ‘আচার্য প্রণবানন্দজি যেভাবে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেই পথেই তাঁর দল চলছে। ভারত সেবাশ্রম সঙ্ঘের সঙ্গে আমারও ঘনিষ্ঠ সম্পর্ক আছে। স্বামী গণেশানন্দের প্রভাব আমার জীবনেও আছে। স্বামী প্রণবানন্দজির বার্তা দেশজুড়ে ছড়িয়ে দিতে হবে।’
এদিন বেশ কিছুক্ষণ ভারত সেবাশ্রম সঙ্ঘে কাটান তিনি। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উড়ে যাবেন গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে। কাকদ্বীপ থেকেই পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের মুখে অমিত শাহের এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপির আসল লক্ষ্য হল, হিন্দু ভোটকে নিজেদের দিকে নিয়ে আসা। সেই লক্ষ্যেই এবার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…