Categories: National

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর করা মানহানির মামলায় সাংবাদিক প্রিয়া রামানির বেকসুর খালাস

খবর লাইভ : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবরের করা মানহানির মামলায় সাংবাদিক প্রিয়া রামানিকে বেকসুর খালাস করে দিল আদালত। বুধবার মামলাটি খারিজ করে অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবীন্দ্রনাথ পাণ্ডে জানিয়েছেন, একজন মহিলা প্রয়োজনে কয়েক দশক পরেও নিজের অভিযোগ জানাতে পারেন। বিচারক বলেন, ‘সমাজে প্রতিষ্ঠিত একজন ব্যক্তিও যৌন হেনস্তাকারী হতে পারেন।’ একইসঙ্গে আদালত এদিন জানিয়েছে, ‘রামায়ণ, মহাভারতের মত মহাকাব্যের দেশে এই ধরনের ঘটনা লজ্জাজনক। সুপ্রিম কোর্টে বিশাখা গাইডলাইন তৈরি হওয়ার আগে পর্যন্ত সামাজিক লজ্জার কারণে অভিযোগ জানানোর অবকাশই ছিল না। একজন নির্যাতিতার ওপর যৌন হেনস্তার কী প্রভাব পড়তে পারে, তা সমাজকে বুঝতে হবে।’
উল্লেখ্য, ২০১৭ সালে এক প্রতিবেদনে প্রিয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। পাল্টা মন্ত্রীর অভিযোগ ছিল, তাঁর খ্যাতি নষ্ট করতেই যৌন হেনস্তার অভিযোগ করা হচ্ছে। এই ঘটনার পরই ২০১৮ সালের ১৭ অক্টোবর মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago