খবর লাইভ : বোমার আঘাতে জখম রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেনকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, ‘আমাদের সমাজে হিংসার কোনও জায়গা নেই। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। রাজ্য সরকার এই ঘটনার তদন্ত করেছে বটে, কিন্তু আমার মনে হয়, যেহেতু বিস্ফোরণ হয়েছে, তাই এই ঘটনার তদন্তে এনআইএ অনেক বেশি যোগ্য।’ এর আগে এদিন বিকেল ৫টা নাগাদ হঠাৎ রাজভবনে পৌঁছোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। মুখ্যমন্ত্রীরর কাছে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর হাসপাতালে যান রাজ্যপাল। রাজ্যের মন্ত্রীর ওপর হামলার ঘটনার নিন্দা করে রাজ্যপাল গতকালই লেখেন, ‘নিমতিতা স্টেশনে মন্ত্রী জাকির হোসেনের ওপর হামলা নিন্দনীয়। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। পশ্চিমবঙ্গ পুলিশ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের আইন মেনে কাজ করার সময় এসেছে।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…