Categories: International

ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়, গুরুতর আহত আট

খবর লাইভ : ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। এবার দিনদুপুরে একটি বাস ও স্থানীয় সাবওয়ে স্টেশনে হামলা চালায় বন্দুকবাজ। বুধবার ফিলাডেলফিয়া শহরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানায়, এই হামলায় গুরুতর আহত হয়েছেন আটজন। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় ইতিমধ্যে একজন গ্রেফতার হয়েছে।
জানা গিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর তিনটে নাগাদ উত্তর ফিলাডেলফিয়ার ফার্ন রকের অলনে ট্রান্সপোর্টেশন সেন্টারে হামলা চালায় এক বন্দুকবাজ। গুরুতর আহত হন আটজন। যার মধ্যে ৭১ বছরের এক বৃদ্ধের পেটে ও দু’‌পায়ে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি এক হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান শহরের পুলিশ কমিশনার ড্যানিয়েল আউটল। ঘটনাস্থল থেকে দুটি বন্দুক ও ১৮টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি পুলিশের তরফে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago