খবর লাইভ : স্বাস্থ্যকর্মী, পুলিশ, পুরকর্মীদের পর এবার রাজ্য সরকারি কর্মচারীদেরও করোনা টিকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কীভাবে রাজ্য সরকারি কর্মচারীদের টিকা দেওয়া হবে, তাও তৈরি বলে নবান্ন সূত্রে খবর।
মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এর আগে স্বাস্থ্যকর্মী, পুলিশ, পুরকর্মীদের করোনা টিকাকরণের প্রক্রিয়ার প্রথম ধাপের কাজ শুরু হয়েছিল। এবার ধাপে ধাপে রাজ্যের সরকারি কর্মীদেরও করোনার টিকা দেওয়া হবে।’
এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে চিঠি দিয়ে বলেছিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে যে সব সরকারি কর্মচারী যুক্ত থাকবেন, তাঁদের করোনার ভ্যাকসিন দিতে হবে। কো-উইন পোর্টালে সেইসব ভোট কর্মীদের নাম নথিভুক্ত করতে হবে। শুধু পশ্চিমবঙ্গে নয়, আরও চার রাজ্যে যেখানে বিধানসভা ভোট হবে সেখানেও এই প্রক্রিয়া চালু করার নির্দেশ দিয়েছেন। কেন্দ্রের এই নির্দেশ পাওয়ার পরই সব সরকারি কর্মচারীদের টিকা দেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেছে রাজ্য সরকার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…