খবর লাইভ : বিতর্কিত তিন কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের আন্দোলন রাজধানীর গণ্ডি পেরিয়ে এবার সারা দেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে। দেশজুড়ে জাতীয় সড়কগুলোয় ‘চাক্কা জ্যাম’-এর পর এবার দেশে ‘রেল রোকো’ কর্মসূচি নিতে চলেছেন আন্দোলনকারী কৃষকরা। ফলে এর প্রভাব যে রেলের যাত্রী পরিষেবায় পড়বে তা বলা বাহুল্য।
আন্দোলনকারী কৃষক সংগঠনগুলোর অন্যতম সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে বিবৃতি দিয়ে ‘রেল রোকো’ কর্মসূচির কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আগামী ১৮ ফেব্রুয়ারি, বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত দেশজু়ড়ে ‘রেল রোকো’ কর্মসূচি পালন করবেন আন্দোলনকারী কৃষকরা।’ পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজস্থানে কোনও টোল প্লাজায় টোল সংগ্রহ করতে দেওয়া হবে না বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
এখানেই শেষ নয়, আন্দোলন আরও জোরদার করতে অন্যান্য একাধিক কর্মসূচিও নিয়েছেন প্রতিবাদী কৃষকেরা। যার মধ্যে আগামী ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় শহিদ সিআরপিএফ জওয়ানদের উদ্দেশে মোমবাতি মিছিলে অংশ নেবেন আন্দোলনকারী কৃষকেরা। আবার ১৬ ফেব্রুয়ারি কৃষক নেতা স্যার ছোটু রামের জন্মবার্ষিকীতে তাঁরা বিশেষ কর্মসূচি পালন করবেন বলেও স্থির করেছেন।
উল্লেখ্য, গত বছর ২৬ নভেম্বর থেকে কেন্দ্রের আনা তিন কৃষি আইনের প্রতিবাদে দিল্লি সীমানায় একযোগে বিক্ষোভ দেখাচ্ছেন হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশের কৃষকরা। ইতিমধ্যে কেন্দ্রের সঙ্গে ১১ দফা আলোচনাতেও বসলেও কোনও সুরাহা হয়নি। তাই প্রতিবাদে চলতি মাসেই দেশের বিভিন্ন জাতীয় সড়কে তিন ঘণ্টার পথ অবরোধ করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। তবে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে এই কর্মসূচির বাইরে ছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…