খবর লাইভ : শেষমেষ কাটতে চলেছে ভারত ও চিনের মধ্যেকার অচলাবস্থা! প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ প্রান্ত থেকে সেনা সরিয়ে নেবে দুই দেশই। বৃহস্পতিবার রাজ্যসভায় এই কথা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী সংসদকে আশ্বস্ত করে জানান, আলোচনার মাধ্যমে যে সমাধানসূত্র বেরিয়ে এসেছে, তাতে ভারতের কোনও ক্ষতি হয়নি। এদিন প্রতিরক্ষা মন্ত্রী জানান, আপাতত প্যাংগংয়ের উত্তরে ফিঙ্গার এইট পর্যন্ত পিছিয়ে যাবে চিন। ভারত নিজেদের স্থায়ী ঘাঁটি ফিঙ্গার তিনেই থাকবে। ওই এলাকার ফিঙ্গার চার থেকে আট পর্যন্ত কোনও পক্ষই টহলদারি দেবে না। যখন সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা শেষ হবে, তারপর ফের টহলদারি শুরু হবে।
অন্যদিকে, প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তেও সেনা সরছে। অতীতে কীভাবে চিনের কাছে ভারত জমি হারিয়েছে, এদিন তারও ফিরিস্তি দেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। তিনি জানান, পূর্ব লাদাখের কিছুটা জায়গা নিয়ে সমস্যা আছে। তবে তিনি আশাবাদী, আলোচনার মাধ্যমেই সেই সমস্যা মিটবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…