খবর লাইভ : কুয়াশার চাদরে মুখ ঢেকে বুধবার কলকাতা সহ সমগ্র রাজ্যের তাপমাত্রার পারদ চড়ল। তবে আর পারদ পতনের বিশেষ সম্ভাবনা নেই। সরস্বতী পুজোয় হালকা ঠাণ্ডা আমেজ রেখে এই মরশুমের মত শীত বিদায় নিচ্ছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবারের তুলনায় এদিন কলকাতা-সহ বাংলার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়ল। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণের জেলাগুলির তাপমাত্রা যদিও ১১-১২ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে। তবে সরস্বতী পুজোর আগেই রাজ্যে তাপমাত্রা বাড়বে। তারপর আর নতুন করে শীত পড়ার সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন আবহবিদরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…