খবর লাইভ : এবার দ্বাদশ শ্রেণি পর্যন্ত টেট নেওয়ার চিন্তাভাবনা করছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রয়োজনীয় তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ৩১ মার্চের মধ্যে রিপোর্ট জমা দেবে এনসিটিই গঠিত কমিটি।
শিক্ষক নিয়োগের জন্য পশ্চিমবঙ্গে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত টেট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অষ্টম শ্রেণি পর্যন্ত টেট নেয় স্কুল সার্ভিস কমিশন। নবম শ্রেণি থেকে টেট নেওয়া হয় না। সেক্ষেত্রে বিষয়ভিত্তিক পরীক্ষার ভিত্তিতে শিক্ষক নিয়োগ করে এসএসসি। তবে সম্প্রতি এনসিটিই জানিয়েছে, নয়া জাতীয় শিক্ষানীতির আওতায় দ্বাদশ শ্রেণি পর্যন্ত কেন্দ্রীয় টেট নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে এনসিটিই-র এই বিজ্ঞপ্তি নিয়ে বেশ কিছু ধোঁয়াশাও রয়েছে। টেট বাধ্যতামূলক হলে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রার্থীদের বিষয়ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে কিনা, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। একইসঙ্গে রাজ্যের কোনও সংস্থা এই টেট নেওয়ার দায়িত্বে থাকবে কিনা বা নতুন করে কোনও সংস্থা গঠন করা হবে কিনা, সে বিষয়টিও স্পষ্ট নয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…