খবর লাইভ : খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে দোষী সাব্যস্ত জামাত জঙ্গি কওসর আলির ২৯ বছরের কারাদণ্ড হল। বুধবার এই সাজা শোনাল এনআইএ-র বিশেষ আদালত।
এদিন এনআইএ-র বিশেষ আদালত কওসরকে দেশদ্রোহিতা ও বিদেশি আইনের ধারায় মোট ২৯ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে। ঘটনায় যুক্ত থাকায় মহিলা জঙ্গি গুলশন আরা বেগম ও ওয়ালিমা বিবিকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রেজাউল করিম ও আব্দুল হাকিমকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
উল্লেখ্য, ২০১৮ সালের অগাস্টে কওসর আলিকে গ্রেফতার করে এনআইএ। জানা গিয়েছে, কওসর বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিনের অন্যতম সদস্য। আইইডি, বোমা তৈরিতে দক্ষ সে। খাগড়াগড়ে বোমা তৈরিতে প্রশিক্ষণ দিয়েছিল সে। সেই তৈরি বোমা মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে পাচারে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…