খবর লাইভ : মমতা-ই ফিরে আসবেন। বাজেট অধিবেশন শেষে বিধানসভায় ফটো সেশনের পর আত্মপ্রত্যয়ের সঙ্গে এমনই দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘আই উইল বি ব্যাক।’ শুধু তাই নয়, ফটো সেশন সেরে যাওয়ার সময় দু’আঙুল তুলে ‘ভিকট্রি’ চিহ্ন দেখান মমতা।
উল্লেখ্য, সোমবার বিধানসভার বাজেট অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই বিধানসভারও মেয়াদ শেষ হল। শেষ অধিবেশনের শেষদিন মুখ্যমন্ত্রী সহ শাসক ও বিরোধী দলের বিধায়কদের সমবেতভাবে ছবি তোলা চিরাচরিত রীতি। এদিন সেই রীতির শেষেই মমতা আত্মপ্রত্যয়ের সঙ্গে বলেন, ‘আই উইল বি ব্যাক।’ তারপর স্পিকারের ঘরের সামনে দাঁড়িয়ে বিধানসভার কর্মচারীদের সঙ্গেও ছবি তোলেন তিনি। তখন তিনি আবার ভিকট্রি চিহ্ন দেখিয়ে বলেন, ‘আই উইল বি ব্যাক।’
যদিও এদিনের সমবেত ফটো সেশন বয়কট করেছেন বাম এবং কংগ্রেসের বিধায়করা। তবে হাজির ছিলেন বিজেপি বিধায়করা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…