খবর লাইভ : কৃষক বিক্ষোভ নিয়ে রিহানার মন্তব্যের প্রেক্ষিতে একাধিক ভারতীয় সেলিব্রিটিদের ট্যুইট খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিল মহারাষ্ট্র সরকার।
সোমবার সকালে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে কংগ্রেসের এক প্রতিনিধি দল। কংগ্রেস নেতাদের দাবি, বিজেপির চাপেই রিহানার ট্যুইটের প্রতিক্রিয়া দিয়েছেন সচিন তেন্ডুলকার, লতা মঙ্গেশকরের মত তারকারা। কংগ্রেস নেতাদের সাক্ষাতের পর মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ভারতীয় সেলিব্রিটিদের ট্যুইট খতিয়ে দেখবে মহারাষ্ট্র পুলিশের গোয়েন্দা বিভাগ। মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের নেতা সচিন সাওয়ান্ত বলেন, ‘বিজেপি যদি আমাদের জাতীয় নায়কদের ভয় দেখায়, তাহলে তাঁদের নিরাপত্তা প্রদান করা উচিত।’ রিহানার ট্যুইট নিয়ে বিদেশ মন্ত্রকের প্রতিক্রিয়ার পর একগুচ্ছ ট্যুইট করা হয়। কোনও ব্যক্তি যদি নিজের মত প্রকাশ করেন, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু সন্দেহ তৈরি হয়েছে, এটার পিছনে বিজেপির হাত থাকতে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…