খবর লাইভ : রাজ্যের ক্লাবগুলিকে ফের আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্যের প্রাক্তন খেলোয়াড়দের পেনশন দেওয়ার কথাও ঘোষণা করলেন তিনি। সোমবার একাধিক প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘নতুন নয়, পুরোনো ২৮৯টি ক্লাবকেই এবার ৮২ কোটি ৮৯ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। তবে ক্লাবগুলিকে সাহায্য করার জন্য অনেক বাবুদের আবার রাগ হয়। এই ক্লাবগুলিই মানুষের পাশে থাকে। নানা ধরনের কর্মসূচি গ্রহণ করে।’
এদিন প্রাক্তন খেলোয়াড়দের হাজার টাকা পেনশন দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। একইসঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘আগামিদিনে রাজ্যজুড়ে ১০০ জনকে বাছা হবে। তাঁরা যখনই বাইরে কোনও ইভেন্টে যাবেন, তাঁদের খরচ বহন করবে সরকার।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…