খবর লাইভ : ‘ভূমিপুত্র প্রার্থী চাই’ বলে এবার পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় তৃণমূলের পোস্টার পড়ল। এখনও পর্যন্ত তৃণমূলের তরফে প্রার্থীতালিকা প্রকাশিত হয়নি। তার আগে মন্তেশ্বরে এই ধরনের পোস্টার ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
২০১৬ সালে মন্তেশ্বর বিধানসভা আসন থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল প্রার্থী সজল পাঁজা। সজল পাঁজা এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুর পর ওই কেন্দ্র থেকে বিধায়ক হন ছেলে তাঁর সৈকত পাঁজা। কিন্তু সৈকত বিজেপিতে যোগদান করেছেন। ফলে এখন ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে দলের অন্দরে। এই পরিস্থিতিতে এই ধরনের পোস্টার রীতিমত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি ওই কেন্দ্র থেকে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করতে চান বলে দলের অন্দরের খবর। সিদ্দিকুল্লা এখন মঙ্গলকোটের বিধায়ক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…