Categories: Sports

জয়ের জন্য শেষ দিনে ভারতের দরকার ৩৮১ রান

খবর লাইভ : চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য ভারতের দরকার ৩৮১ রান। হাতে রয়েছে ৯ উইকেট। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে বড় রান তাড়া করে দুর্ধর্ষ জয় ছিনিয়ে এনেছিল ভারত। এবারও তারই পুনরাবৃত্তি হবে কিনা, এখন সেটাই দেখার।
এদিন ভারতের প্রথম ইনিংস ৩৩৭ রানে শেষ হয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ১৭৮ রানে শেষ হয়ে যায়। অশ্বিনের স্পিনের ভেল্কির কাছে দাঁড়াতেই পারেননি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। অশ্বিন ৬১ রানে ৬ উইকেট তুলে নেন। শাহবাজ নদিম পান ২টি উইকেট। ইশান্ত ও বুমরাহ পান ১টি করে উইকেট। জো রুট, ররি বার্নস, লরেন্স, স্টোকস, পোপ, বাটলার, লিচ, আর্চার কেউই ভারতের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। জয়ের জন্য ভারতের কাছে ৪২০ রানের লক্ষ্যমাত্রা রাখে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নেমে নজর কাড়তে পারেননি রোহিত শর্মা। দলগত ২৫ রানের মাথায় রোহিত শর্মার উইকেট হারায় ভারত। ক্রিজে রয়েছেন শুভমন গিল ও চেতেশ্বর পূজারা। গিল ১৫ রানে অপরাজিত রয়েছেন। চেতেশ্বর অপরাজিত রয়েছেন ১২ রানে। এখন দেখার কোহলির ভারত লক্ষ্যভেদ করতে পারে কিনা।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

3 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

3 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago