Categories: District

ভোটে মমতা সরকার বিদায় নেবে, টা টা করুন : নাড্ডা

খবর লাইভ : ফের বঙ্গ সফরে এসে বাংলায় মমতা সরকারকে হটানোর ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শনিবার মালদহের সাহাপুরে নাড্ডা বলেন, ‘ভোটে মমতা সরকার বিদায় নেবে। টা টা করুন। আপনাকে নমস্কার জানিয়ে বিদায় জানাতে তৈরি রাজ্যের মানুষ।’
এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ‘বাংলায় ৭০ লাখ কৃষক বঞ্চিত হয়েছেন। ভোট এসে গিয়েছে। এখন আফসোস করে লাভ নেই। কৃষক সম্মাননিধি কেন্দ্র দিলেও জেদের বশে তা নেননি মমতাদি।’ এদিন রাজ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আনার বার্তা দিয়ে নাড্ডা জানান, ‘রাজ্যে ৬৬৫ কিলোমিটার হাইওয়ে তৈরি হচ্ছে। এর ফলে কৃষকদের উন্নতি হবে। বাংলায় পদ্ম ফুটলে উন্নতি হবেই।’ এদিন কৃষকদের সঙ্গে একই পংক্তিতে বসে মধ্যাহ্নভোজন সারলেন নাড্ডা। সাহাপুরে আড়াই হাজার কৃষকদের সঙ্গে একসঙ্গে বসে খিচুড়ি, পাঁচ তরকারি সহযোগে পংক্তিভোজন করলেন তিনি। শুনলেন কৃষকদের অভাব- অভিযোগের কথাও। এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘কৃষকদের উন্নয়নে সচেষ্ট কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার বাংলার কৃষকদের বঞ্চনা করেছে। ক্ষমতায় এলে কৃষকরা যাতে ৬ হাজার টাকা করে পান সেই ব্যবস্থা করব।’
এদিন মালদহে পৌঁছে বিজেপি সভাপতি যান যদুপুরে আম গবেষণা কেন্দ্রে। গবেষণাগার ঘুরে দেখে নাড্ডা বলেন, ‘আগে এই কেন্দ্র আম গবেষণার জন্য পরিচিত ছিল। এখন এখানে হর্টিকালচারের কাজ হচ্ছে। আমি এখানে ঘুরে খুশি। আগামিদিনে আরও বিকাশ হবে বলে আমি আশাবাদী।’

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago