খবর লাইভ : একদিকে রাস্তায় কাঁটাতার, পেরেক বিছিয়ে রাজধানীকে দুর্গে পরিণত করেছে দিল্লি পুলিশ, অন্যদিকে, ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়ে রাস্তায় চারাগাছ রোপণ করে নিজেদের আন্দোলনকে নতুন মাত্রা দিলেন আন্দোলনকারী কৃষকেরা। যদিও আজ, শনিবার চাক্কা জ্যামের আওতার বাইরে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডকে রাখা হয়েছে বলে সাফ জানিয়ে দিয়েছেন কৃষকেরা। তাতে কিছুটা হলেও হাঁফ ছেড়ে বেঁচেছে দিল্লি পুলিশ।
অন্যদিকে, কৃষকদের চাক্কা জ্যাম কর্মসূচিকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলি। তবে রাজনৈতিক দলের সমর্থন পেলেও কৃষকরা যে এই আন্দোলনকে ‘রাজনৈতিক’ হয়ে উঠতে দেবেন না, সে কথা স্পষ্ট করে জানিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। আবার পথ অবরোধ করলেও গর্ভবতী মহিলা, অ্যাম্বুল্যান্স, মুমূর্ষু রোগী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কোনও গাড়ির পথ আটকানো হবে না বলে জানিয়েছেন হরিয়ানা কিষাণ সভার সহ-সভাপতি ইন্দ্রজিৎ সিং।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…