খবর লাইভ : শনিবার নবদ্বীপে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করে নতুন আওয়াজ তুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নয়া স্লোগান দিলেন, ‘অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা।’ এদিন নবদ্বীপে চটির মাঠের সভামঞ্চ থেকে নাড্ডা বলেন, ‘ক্ষমতায় আসার পর মোদিজি কত কিছু করেছেন বাংলার জন্য। কিন্তু মমতাজি বলেন, চাই না, চাই না। হবে না, হবে না। কেন হবে না? মে-র পর সব কিছু হবে।’ এদিন তিনি জানান, ‘এই পরিবর্তন যাত্রার মাধ্যমে বাংলার মানুষকে জাগ্রত করব। তাঁদের বোঝাব। তবে এখন দেখে মনে হচ্ছে, বাংলার মানুষ ইতিমধ্যে জাগ্রত হয়ে গিয়েছেন। মমতাদি ক্ষমতাচ্যুত হবেন, বাংলায় পদ্মফুল ফুটবে।’
এদিন নবদ্বীপে পৌঁছে চৈতন্যদেবের নবদ্বীপের আশ্রমে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরপর পরিবর্তন যাত্রার সূচনা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ‘এই পরিবর্তন শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, এই পরিবর্তন যাত্রা বাংলার মানুষকে জাগ্রত করার যাত্রা।’ বিজেপি সভাপতির দাবি, ‘তৃণমূল সরকার মা, মাটি, মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এই সরকার বিশ্বাসঘাতক। বাংলায় লুটতরাজ চালিয়েছে তৃণমূল।’ বিজেপি সভাপতি এদিন বলেন, ‘তৃণমূল বাঙালি-বহিরাগত ইস্যু সামনে আনছে। কিন্তু এটা বাংলার সংস্কৃতি নয়। মমতা বাংলার সংস্কৃতির অনাদর করছেন। আমার নামের পর যেভাবে বিশেষণ লাগাচ্ছেন, তাতে বোঝাই যাচ্ছে বুদ্ধিভ্রষ্ট হয়েছে। বাংলার সংস্কৃতির কদর শুধু নরেন্দ্র মোদি করেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলার সংস্কৃতির নেতৃত্ব একজন বাঙালিই দেবে।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…