Categories: District

মীরজাফর কোম্পানির জমানত বাজেয়াপ্ত হবে, অধিকারী গড়ে দাঁড়িয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের

খবর লাইভ : অধিকারী পরিবারের গড়ে দাঁড়িয়ে সরাসরি শুভেন্দু অধিকারীকে ‘বেইমান’, ‘মীরজাফর’ বলে তোপ দাগলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে শনিবার নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে পাল্টা প্রার্থী হওয়ার চ্যালেঞ্জও ছুঁড়লেন অভিষেক।
এদিন কাঁথির সভার শুরু থেকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সোচ্চার হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি সরাসরি শুভেন্দুকে নিশানা করে একেবারে তুই সম্বোধন করে অভিষেক বলেন, ‘আমাকে বারবার তুই-তোকারি করছে। আমি কিন্তু এতদিন পাল্টা তুই বলিনি। তবে বলছি, বেইমানদের আমি তুই বলি। কারণ তাদের জন্য মন থেকে আমার কোনও সম্মান আসে না। তুই অকৃতদার বলে নিজেকে দাবি করিস। তুই আসলে অকৃতজ্ঞ।’ একইসঙ্গে শুভেন্দুকে ‘মীরজাফর’ আখ্যা দিয়ে ‘ভাইপো’-র চ্যালেঞ্জ, ‘এই মাঠে আজ যা লোক হয়েছে তারা ভোট দিলেই তো মীরজাফর কোম্পানির জমানত বাজেয়াপ্ত হবে। সভায় যা লোক হয়েছে রাস্তায় তার দ্বিগুণ। আজ বৈপ্লবিক জনবিস্ফোরণ হয়েছে এই সভায়। বারবার শুনছি, এটা নাকি অধিকারীদের গড়। কীসের অধিকারী! এটা মানুষের গড়। মানুষের জেলা। ক্ষমতা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে দেখাক।’
এদিন আবার কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ তুলে শুভেন্দুর প্রতি অভিষেকের তোপ, ‘যাঁরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, তাঁদেরই পদলেহন করছে!’ একইসঙ্গে মেদিনীপুরের মানুষের উদ্দেশ্যে তৃণমূল সাংসদ বলেন, ‘জোরে আওয়াজ তুলুন, যাতে পাঁচ কিলোমিটার দূরের শান্তিকুঞ্জ থরথর করে কাঁপে। বেইমান, বিশ্বাসঘাতকদের ঝেঁটিয়ে বিদায় করুণ।’
এদিন অভিষেক সভামঞ্চ থেকে শুভেন্দুর সারদাযোগের অভিযোগ তুলে সুদীপ্ত সেনের লেখা একটি চিঠির কপি তুলে ধরেন। আবার তাঁর বিরুদ্ধে তোলাবাজি এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে তোলা সোনা পাচারের অভিযোগ প্রমাণ করারও চ্যালেঞ্জ ছোঁড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago