খবর লাইভ : সাতসকালে দুর্ঘটনার কবলে পড়ল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধির গাড়ি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুর রোডে। যদিও গুরুতর আঘাত পাননি প্রিয়াঙ্কা।
ঠিক কী হয়েছিল?
জানা গিয়েছে, দিল্লিতে পুলিশের গুলিতে নিহত কৃষক নবনীতের উত্তরপ্রদেশের রামপুরের বাড়িতে এদিন সকালে যাচ্ছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। হাপুর রোডে নিয়ন্ত্রণ হারিয়ে প্রিয়াঙ্কার গাড়ির পিছন থেকে ধাক্কা মারে তাঁরই কনভয়ের অন্য একটি গাড়ি। তবে চালক সামলে নেওয়ায় বিশেষ আঘাত পাননি প্রিয়াঙ্কা।
উল্লেখ্য, কৃষক আন্দোলনকে কেন্দ্র করে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস। বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…