খবর লাইভ : আমজনতার কপালে ফের চিন্তার ভাঁজ! ফের বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। কলকাতায় এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা। এতদিন কলকাতায় ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৭২০.৫০ টাকা। বৃহস্পতিবার থেকে তা বেড়ে হল ৭৪৫.৫০ টাকা। গত ডিসেম্বর থেকে তিন দফায় সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বাড়ল। এর আগে দুই দফায় রান্নার গ্যাসের দাম বেড়েছিল ১০০ টাকা।
অন্যদিকে, বাণিজ্যিকভাবে ব্যবহৃত ১৯.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় হয়েছে ১৫৯৮.৫০ টাকা। রান্নার গ্যাসের পাশাপাশি পেট্রোল, ডিজেলের দামও বাড়ল। পেট্রোলের দাম লিটার পিছু ৩২ পয়সা বেড়ে হল ৮৮.০১ টাকা। ডিজেলের দাম ৩৩ পয়সা বেড়ে হল ৮০.৪১ টাকা।
উল্লেখ্য, সম্প্রতি প্রস্তাবিত বাজেটে পেট্রোল, ডিজেলের ওপর কৃষি সেস বাসানোর কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তখনই আশঙ্কা হয়েছিল, পেট্রোল, ডিজেলের হয়ত দাম বাড়বে। তবে যেভাবে দিনের পর দিন একটু একটু করে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে, তাতে নাভিশ্বাস ওঠার অবস্থা সাধারণ মানুষের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…